1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন।

শিবচর (উপজেলা) প্রতিনিধি: সিয়াম মাদবর।
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 38 Time View
মাদারীপুরের শিবচরের উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক কিশোরী আশঙ্কাজনক অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর সরদারের মেয়ে নানাবাড়িতে বেড়াতে এসে খালাতো বোন জান্নাতুল, আতিকা, লাবিবা ও আরও একজনের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে যায়। একপর্যায়ে তাদের মধ্যে একজন গোসলের জন্য পানিতে নামলে অপর দুই কিশোরীও পানিতে তলিয়ে যায়। পরে লাবিবা আক্তারও পানিতে হাবুডুবু খেতে শুরু করলে সঙ্গে থাকা অপর শিশু চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল আক্তার (১৩) ও আতিকা আক্তার (১৩)-কে মৃত ঘোষণা করেন। আহত লাবিবা আক্তার (১২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত জান্নাতুল আক্তার আজিজুল ইসলামের মেয়ে এবং আতিকা আক্তার ফারুক ফরাজির মেয়ে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুই কিশোরীর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, দুই কিশোরীর অকাল মৃত্যুতে বালাকান্দি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ