1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা, ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 35 Time View

মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দুঃখ-দুর্দশা, চাকরির নিরাপত্তা, আবাসন ও সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মোস্তফা কামালী ও সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা সলু।

এছাড়া পল্লবী থানা শ্রমিকদলের সভাপতি মো. বশির, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক জাহানারা খাতুন, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি মো. মোস্তফা কামালী বক্তব্য শেষে তার শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত সবার অনুমতিক্রমে সংগঠনের দায়িত্ব মো. আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন একাধিক গ্রুপে বিভক্ত ছিল। তিনি প্রতিটি গ্রুপের সঙ্গে আলোচনা করে সবাইকে একত্রিত করার উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, ২৪০৫ রেজিস্ট্রেশনভুক্ত এই সংগঠনের তিনি নিজেও একজন সদস্য। শ্রমিকদের হুটহাট চাকরি বাতিল না করা, কর্মজীবনের শেষ সময়ে অসহায় হয়ে পড়া শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে স্কুল-কলেজে ভর্তির ব্যবস্থা এবং শ্রমিকদের আবাসন নিশ্চিত করাসহ মোট সাত দফা দাবি তুলে ধরেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন কাজ করার পর জীবনের শেষ সময়ে এসে যেন অসহায় হয়ে না পড়েন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং দাবি বাস্তবায়নে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।

দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আনোয়ার হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে রাস্তা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।

সভায় শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ