1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

বাস ও গরুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ২, মারা গেছে ৫ টি গরু।

হাবিবুর রহমান (রিপোর্টার )
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 42 Time View

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর গরুবোঝাই ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে ৫টি গরু এবং মুমূর্ষ্য অবস্থায় আরও ৪টি গরু জবাই করা হয়েছে।

১৫ আগস্ট রোজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ব্রিজের আগে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি গরুবাহী ট্রাক অটোরিক্সা বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পিসনে মারে । সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে দুইজনের মহদেহ উদ্ধার করে। গুরুতর আহত আরও ৩ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দূর্ঘটনায় ট্রাকে থাকা ৫টি গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারাত্মকভাবে আহত আরও ৪টি গরুকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় জবাই করেন।

এ ঘটনার পর প্রায় আধ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ