1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

পরিবেশ রক্ষায় ৫৩ নম্বর ওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ

রফিকুল ইসলাম ওয়াসিম, ঢাকা
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 78 Time View

ঢাকা-১৮ আসনের ৫৩ নম্বর ওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৫৩ নম্বর ওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আমরা অব্যাহত রাখব। প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করতে হবে। সরকার আপনাদের পাশে আছে, আমিও আপনাদের পাশে থাকব। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে হারুনুর রশিদ খোকা, আলী আহমেদ, রিপন হাসান সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ