1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

খুলনা বাইপাস সড়কের আফিলগেটে অবৈধ দখলে যানজট ও দুর্ঘটনার শঙ্কা

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 50 Time View
খুলনার ব্যস্ততম বাইপাস সড়কের আফিলগেট ওয়াসা ভবনের বিপরীতে মহাসড়কের ওপর প্রতিদিন গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান। জাতীয় মহাসড়কের মতো একটি দ্রুতগতির সড়কে স্থায়ীভাবে যানজট সৃষ্টি করে ও পানি ছিটিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে এ কর্মকাণ্ড। এতে একদিকে যেমন যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে সাধারণ পরিবহন চলাচলের গতি।
​সরজমিনে গিয়ে দেখা যায়, আফিলগেট এলাকায় সিএন্ডবি (সড়ক ও জনপথ) বিভাগ এবং ব্যক্তিগত জমি অবৈধভাবে দখল করে ঘর বেঁধে অবস্থান নিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা সেলো মেশিন বসিয়ে মাছ পরিবহনে ব্যবহৃত ট্রাকে পানি সরবরাহের বাণিজ্য শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সারি সারি মাছের ট্রাক রাস্তার একটি বড় অংশ জুড়ে দাঁড় করিয়ে রাখে। ফলে দূরপাল্লার দ্রুতগামী যানবাহন চলাচলে চরম বাধা সৃষ্টি হয়। শুধু তাই নয়, পাইপ ও সেলো মেশিনের পানি ছিটানোর কারণে পিচ ঢালা ব্যস্ততম রাস্তা পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
​স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার একাধিক ড্রাইভার আক্ষেপ প্রকাশ করে জানান, জাতীয় মহাসড়ক কোনো নির্দিষ্ট ব্যবসার কেন্দ্র কিংবা ট্রাক টার্মিনাল হতে পারে না। আফিলগেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে দূর-দূরান্ত থেকে আসা দ্রুতগতির গাড়িগুলোকে হুট করেই গতি কমাতে হয় কিংবা ব্রেক কষতে হয়, যা যেকোনো মুহূর্তে বড় ধরণের সড়ক দুর্ঘটনার রূপ নিতে পারে। ছোট-বড় দুর্ঘটনা প্রতিদিনের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
​স্থানীয় সচেতন মহল এবং সাধারণ চালকদের দাবি, অবিলম্বে এই ব্যবসা মহাসড়ক থেকে অপসারণ করে নিরাপদ কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হোক। একই সাথে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়কটিকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার জোর দাবি জানান তারা।
​মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এড়াতে রোডস অ্যান্ড হাইওয়ে (সড়ক ও জনপথ) বিভাগ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ জনগণ ও সচেতন মহল।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ