1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

৪৬ বছরেও জাতীয়করণ হয়নি মোস্তফাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Tuesday, July 28, 2026,
  • 94 Time View

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মোস্তফাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৪৬ বছর পেরিয়ে গেলেও জাতীয়করণের আওতায় আসেনি। ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। দ্রুত বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ২০১৩ সালের ৯ জানুয়ারি সারা দেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়। সে সময় মোস্তফাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা, পরিদর্শনসহ (ভিজিট) সব ধরনের কার্যক্রম সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় স্থান পায়নি। ২০২৬ সালেও বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেতন-ভাতা ছাড়াই পাঠদান করে আসছেন। সংসার চালানোর জন্য তাদের অনেককে অন্য পেশায় যুক্ত হতে হচ্ছে। অর্থসংকটের কারণে বিদ্যালয়ের বিদ্যুৎ বিলসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে।

বিদ্যালয়টিতে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জেলে পরিবারের সন্তান। বিদ্যালয়ের চারপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রধান ভরসা এই প্রতিষ্ঠান।

চেহেলগাজী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী  পান্না বলেন, বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করা শিক্ষকরাও ন্যায্য স্বীকৃতি ও কর্মপরিবেশ পাবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী মোস্তফাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনতিবিলম্বে জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ