1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ভিয়েতনামে রাষ্ট্রীয় আমন্ত্রণে যাচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Tuesday, July 21, 2026,
  • 70 Time View

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভিয়েতনাম সরকারের আমন্ত্রণে দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় ও ব্যবসায়িক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভিয়েতনাম সফরে যাচ্ছেন।

আগামী ২২ জুলাই দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এর উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালে তিনি ভিয়েতনামের বিভিন্ন সরকারি সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন ক্ষেত্র উন্মোচন করা। বিশেষ করে ভিয়েতনামের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা, যৌথ উদ্যোগে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে সম্ভাব্য বিনিয়োগ, শিল্প-কারখানা স্থাপন, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সহকারী সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সফল ও ফলপ্রসূ সফর কামনা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক সক্ষমতা এবং ব্যবসায়িক নেটওয়ার্ককে যথাযথভাবে মূল্যায়ন ও কাজে লাগানো হলে তিনি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ