1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

বগুড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবার ও ঐতিহ্যবাহী মীরবাড়ির সুযোগ্য সন্তান মীর শাহে আলমের অবদান

আব্দুল্লাহ আল মামুন :
  • Update Time : Saturday, June 20, 2026,
  • 81 Time View

পারিবারিকভাবে যাদের ঐতিহ্য রয়েছে গত ১০০ বছর যাবত তাদের পৈত্রিক সম্পত্তি এবং নিজেদের অর্থভান্ডার খরচ করে তিল তিল করে গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সেই সাথে মানুষের সেবা করে যাচ্ছে বছরের পর বছর । এই ঐতিহ্যবাহী মীরবাড়ির সুযোগ্য সন্তানের অবদান সর্বজন স্বীকৃত একটি প্রশংসিত বিষয়।
মীর শাহে আলম এর রাজনৈতিক দর্শন হচ্ছে নিজের এলাকা বগুড়া ও বাংলাদেশের জনগণ এবং দেশের সেবা করা সাথে সাথে জাতীয়তাবাদী দল বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য তৈরি করা।
মীর শাহে আলম জন্ম: ৭ আগস্ট ১৯৭০ একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
মীর শাহে আলম অভিযোগ করেছেন, দীর্ঘ ২০ বছর ধরে অবহেলিত বগুড়ার উন্নয়ন তার হাত ধরে শুরু হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও কুচক্রী মহল এই উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সরজমিনে বগুড়া ঘুরে আসলে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় একটি কুচক্রী মহল মীর শাহে আলম এর
বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে । গত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে অবহেলিত এবং কোণঠাসা ছিল বগুড়া বাসি সেখান থেকে উত্তোলনের প্রচেষ্টায় আমাদের এমপি মীর শাহে আলম
যেভাবে কাজ করছে তার কাজকে বাধাগ্রস্ত করতে একটি ষড়যন্ত্রকারী দল মড়িয়া হয়ে উঠেছে তারাই তার বদনাম ছড়াচ্ছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা সংসদ সদস্য মীর শাহে আলম এর
বিরুদ্ধে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এসব কথায় জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলছি। প্রয়োজনে বগুড়া শিবগঞ্জ এলাকায় এসে সরজমিনে আপনারা দেখে যান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবশ্যই অবগত আছেন মীর শাহে আলম কেমন মানুষ তিনি দলের জন্য দেশের জন্য নিবেদিত প্রাণ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি নামটি নতুন নয়; অন্তত শতবর্ষ ধরেই এ নাম এলাকার সুপরিচিত ও স্বীকৃত একটি নাম। অন্তত ২৫–৩০ বছর ধরে এলাকায় সর্বজন প্রতিষ্ঠিত নাম হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে ‘মীর বাড়ি’।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বেতগাড়ি মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন গ্রাণ প্রাপ্ত মীরবাড়ি এতিমখানা।
২০২৪ সালে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনে চালু হওয়া মীরবাড়ি জামে মসজিদ।
সবই প্রমাণ করে, ‘মীরবাড়ি’ নামটি দীর্ঘদিনের ঐতিহ্য, ইতিহাস ও স্থানীয় পরিচয়ের অংশ।
বগুড়ার শিবগঞ্জে শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের অবদান দীর্ঘদিনের। ব্যক্তিগত উদ্যোগে জমি দান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত বা নামাঙ্কিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো—
বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠিত: ২০০১)
বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় (২০০৪)
তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০১২)
শিবগঞ্জ মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় (নামকরণ: ২০১৩)
বেতগাড়ি মীর শাহে আলম মৎস্য ও কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (২০১৩)
বেতগাড়ি মীর মাহাতাব–শাহে আলম মহিলা দাখিল মাদ্রাসা (২০২৩)
মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় (২০২৩)
কিচক মীর শাহে আলম কলেজ (২০২৩)
বেতগাড়ি মীর শাহে আলম ভেটেরিনারি ইনস্টিটিউট (২০২৫)
প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাকালই প্রমাণ করে, শিক্ষা বিস্তারে মীর শাহে আলমের সম্পৃক্ততা কোনো সাম্প্রতিক বিষয় নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পিত, ব্যক্তিগত অর্থায়নভিত্তিক এবং ধারাবাহিক সামাজিক উদ্যোগের ফল। প্রকৃতপক্ষে একজন ডায়নামিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনগণের বন্ধু জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মীর শাহে আলম বিনয়ী বিচক্ষণ এবং একজন ভালো মনের মানুষ যিনি সততা ও সুন্দরের মাধ্যমে নিজেকে এবং জাতিকে পরিচালনার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ