খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান হিসেবে খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যডভোকেট শফিকুল আলম মনা দায়িত্ব গ্রহণ করায় শিরোমণি বাজার বণিক সমিতির ফুলেল শুভেচ্ছা। ১৭ জুন বেলা ২ টায় শিরোমনি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ কেডিএ অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন আধুনিক ও পরিকল্পিত খুলনা গড়ার তার এই নতুন যাত্রায় পূর্ণাঙ্গ সফলতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদ মোঃফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন মিরাজ সহ বণিক সমিতির নেতৃবৃন্দ।