বামনার মানুষের কল্যান, উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মাননীয় চীফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এর সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় আলহাজ্ব রুহুল আমিন শরীফ ভাই। তাঁর আন্তরিকতা, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠা আজ বামনার সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করছে।
নদীভাঙনের কারনে বামনার অসংখ্য পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছে। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে লঞ্চঘাট থেকে চলাভাঙ্গা পর্যন্ত নদীভাঙন রোধে ব্লক নির্মাণের জন্য একটি বড় বরাদ্দের কাজ অচিরেই শুরু হবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি, রুহুল আমিন শরীফ ভাই তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে মাননীয় চীফ হুইপকে বামনার অনুন্নয়নের বাস্তব চিত্র অবহিত করেছেন। এবং বামনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ নিশ্চিত করতে সক্ষম হবেন।
এছাড়াও মহাসড়কের উন্নয়ন, নতুন ব্রিজ ও কালভার্ট নির্মানের মাধ্যমে বামনায় অবকাঠামোগত উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এই উন্নয়ন ও সম্ভাবনার বার্তা মাননীয় চীফ হুইপ ও রুহুল আমিন শরিফ ভাইয়োর পক্ষ থেকে বামনার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এখন সবার নৈতিক দায়িত্ব। কারন উন্নয়নের খবর যত মানুষের কাছে পৌঁছাবে, ততই বাড়বে সচেতনতা, অংশগ্রহন ও আশার আলো।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উভয়কে তিনি যেন সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মশক্তি দান করেন। তাদের নেতৃত্ব, সততা ও উন্নয়নের প্রতি অঙ্গীকার যেন বামনার মানুষের জন্য অনুপ্রেরনা হয়ে থাকে।
ইনশাআল্লাহ, মানুষের ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বামনা এগিয়ে যাবে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন ঠিকানায়।