1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সফল অস্ত্রোপচার সমাপ্ত, দীর্ঘ ৪দিন পর জ্ঞান ফিরেছে গাজী ইসরাইল হোসেনের

​নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Wednesday, June 3, 2026,
  • 81 Time View
এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া খুলনার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলার ৫ নং ওয়ার্ডের গাজীপাড়ার বাসিন্দা গাজী ইসরাইল হোসেনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ চারদিন অচেতন থাকার পর অবশেষে অলৌকিকভাবে তাঁর জ্ঞান ফিরেছে বলে হাসপাতাল এবং পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে জ্ঞান ফিরলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন এবং তাঁকে সুস্থ করে তুলতে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার জন্য বর্তমানে প্রচুর অর্থের প্রয়োজন।
​উল্লেখ্য, গত বুধবার হঠাৎ বয়ে যাওয়া তীব্র ঝড়ের কবলে পড়ে নিজস্ব আঙ্গিনায় মেহগনি গাছের বিশাল ডাল ভেঙে মাথায় পড়লে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হন গাজী ইসরাইল হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এবং পরে খুলনা সাউথ জোন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে  জরুরি অস্ত্রোপচার (অপারেশন) করা হয়েছিল। অস্ত্রোপচার সফল হলেও গত চারদিন ধরে তিনি নিবিড় পর্যবেক্ষণে সম্পূর্ণ অচেতন ছিলেন। আজ তাঁর জ্ঞান ফেরায় পরিবার ও এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরলেও পরবর্তী চিকিৎসা খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
এদিকে ​গাজী ইসরাইল হোসেনের অসুস্থতার খবর পেয়ে রবিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন গাজী ইসরাইল হোসেনের শয্যাপাশে গিয়ে তাঁর শারীরিক অবস্থার সরাসরি খোঁজখবর নেন।
​এ সময় শেখ গোলাম কিবরিয়া মিন্টু কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং দীর্ঘ চারদিন পর জ্ঞান ফেরার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত পরামর্শ করেন। উন্নত চিকিৎসার বিশাল ব্যয়ভার বহনে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনি তাৎক্ষণিকভাবে  আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সাথে তিনি আগামী দিনেও এই চিকিৎসার প্রয়োজনে সর্বাত্মক পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
​দীর্ঘ চারদিন পর জ্ঞান ফিরলেও গাজী ইসরাইল হোসেনকে পুরোপুরি সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আরও জটিল ও ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। একটি সাধারণ পরিবারের পক্ষে এই বিপুল অর্থের জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
​তাই শেখ গোলাম কিবরিয়া মিন্টুর মতো সমাজের সর্বস্তরের বিত্তবান, সমাজসেবক ও মানবিক মানুষদের এই অসহায় পরিবারটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে গাজী ইসরাইল হোসেনের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনার জন্য সকলের প্রতি  আহ্বান জানিয়েছেন অসহায় পরিবার।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ