শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
রেল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিবের বিশ্বস্ত হাতিয়ার ও আস্থাভাজন ছাত্রনেতা আশরাফুজ্জামান তানভীর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আশরাফুজ্জামান তানভীর দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি মুগদা থানা ০৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি ও রাজপথের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত ও জনপ্রিয়।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছেন।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
তানভীরের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এক বার্তায় তাঁরা বলেন, “প্রিয় মানুষটির দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
এদিকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতাকর্মীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরাও।