
বুধবার সকালে শহরে পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তিনি হোটেল শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, খুশি খাতুন গত এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে এক বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গতরাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তিনি ওই বাড়িতে আসেন। পরে সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে পেছনের দরজা খোলা দেখে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর খুশির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলায় ফাঁস লাগানো আকৃতির দাগ রয়েছে ও পাশেই ওড়না পাওয়া গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান দৈনিক জনজাগরণ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধিকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ধারের তদন্ত চলমান রয়েছে।