
বর্তমান সরকার প্রধান জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম জোরদার করনের লক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বিফিং এর মধ্যে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শন সহ ব্যপক আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান জানায়, বর্তমান সরকারের নির্বচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে। পাইলট প্রোগ্রাম হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে জেলায় স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুন:খনন কর্মসূচী, বৃক্ষ রোপনসহ নারীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করনে কার্যক্রম চলছে বলে জানায় তিনি। এব্যাপারে গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন মূলক কাজে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।