শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান, পিপিএম দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলি হোসেন ফকির স্বাক্ষরিত সনদে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সনদে উল্লেখ করা হয়, পুলিশ বাহিনীতে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এ ব্যাজ প্রদান করা হয়েছে।
জানা গেছে, ওসি হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতায় হাজারীবাগ থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
এ সম্মাননা পাওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশ ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।