
ঢাকার দোহারের বিলাসপুরের রাধানগদরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে দগ্ধ হয়ে দুইজন মারা গেছেন উপজেলার বিলাশপুর ইউনিয়নের দক্ষিণ রাধানগর গ্রামের সালাম শিকদারের বসত বাড়িতে শনিবার রাত ১টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সালাম শিকদার ও তার স্ত্রী নাছিমা মারা যান বলে জানা গেছে। প্রথমিক ভাবে আগুনের কারন যানা যায় নাই। অগ্নিদগ্ধ হয়ে নিহত সালাম শিকদার দম্পতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।