শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ঈদকে সামনে রেখে রাজধানীতে মাদক ব্যবসায়ীরা পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগে সক্রিয় হচ্ছে

শের ই গুল : / ১০৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা আবারো সক্রিয় হচ্ছে
ঈদকে সামনে রেখে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগে রাজধানীর অলি-গলিতে মাদক বেচাকেনা চালানো হচ্ছে। রাজধানীর উওরা,যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, জুরাইন, হাজারিবাগ ও আনন্দবাজার, লালবাগ, চকবাজার, চানখারপুর, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন এলাকায় খোজ নিয়ে মাদক ব্যবসার তথ্য পাওয়া গেছে। রাজধানী উত্তরার তারারটাকে শুধুমাত্র কতজন মাদক ব্যবসায়ী আছে এর একটি ছোট্ট জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য হৃদয় পিতা কাশেম গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার, নাজমা, স্বামী কাশেম গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী, সপ্না পিতা কাশেম দেহ ব্যবসায়ী, আছিয়া স্বামী মৃত হক সাহেব গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী, শামীম পিতা মৃত হক সাহেব গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার, আতাউর রহমান আতা পিতা মৃত হক সাহেব গাজা ও ইয়াবা ব্যবসায়ী, শাহীন পিতা মৃত হক সাহেব গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী, আসিতন স্বামী আহসানুল্লাহ গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী, সালমা আক্তার ছলে স্বামী নিয়ামত গাজা ও ইয়াবা ব্যবসায়ী এখন টপ ব্যবসায়ী, সবুজা স্বামী মৃত আলী আহমেদ গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী, জুয়েল পিতা মৃত আলী আহমদ, গাজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার, নুরু মহিলা স্বামী মৃত আলমাস গাজা ও ইয়াবা ব্যবসায়ী, সোনিয়া পিতা মৃত আলমাস গাজা ও ইয়াবা ব্যবসায়ী, দেলোয়ার হোসেন দেলু স্ত্রী আসমা পিতা মৃত আলমাস গাজা ও ইয়াবা ব্যবসায়ী। আবুল হোসেন স্ত্রী সহ পিতা মৃত আলমাস গাজা ও ইয়াবা ব্যবসায়ী আয়নাল স্ত্রীসহ পিতা মৃত আলেক চান গাজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার, মুক্তার হোসেনের স্ত্রী মদ গাঁজা ব্যবসায়ী মদ ডিলার, মালেক স্ত্রীসহ পিতা আলিমুদ্দিন গাজা ও ইয়াবা ব্যবসায়ী আহসান হাবিব হাসান পিতা জিন্নাত আলী মদ ব্যবসায়ীদের বড় ডিলার সাইদুলের স্ত্রী গাজা ও ইয়াবা ব্যবসায়ী শাকিল পিতা হারুন গাজা ও ইয়াবা ব্যবসায়ী ডিলার, আলম খিলখেত নিকুঞ্জ ইয়াবা মাদক ও মক্ষী রানীদের ব্যবসায়ী।
ঈদের বাড়তি আয়ের লক্ষ্যমাত্র নিয়ে মাঠে নেমেছে মাদক ব্যবসায়ীরা। দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের ফলে ইয়াবাসহ বিভিন্ন মাদকের দাম দ্বিগুণ-তিনগুণ হলেও কোথাও একেবারে বন্ধ হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এসব এলাকায় পাইকারি ও খুচরা সব ধরনের বেচাকেনা চলছে। নগরীর উত্তরার তুরাগ দক্ষিণ খান উত্তরখান আব্দুল্লাহপুর, রাজধানীর কদমতলীর মুরাদপুর, জুরাইন রেলগেইট, যাত্রাবাড়ীর কাজলা মোড়, কুতুবখালী, ধোলাইপাড় এবং মিরপুর ও মিরপুর মাজার এলাকা সহ বৃহত্তর গাজীপুর টঙ্গী এলাকায় প্রকাশ্যেই ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বিক্রির তথ্য নিশ্চিত করেছেন এলাকার বাসিন্দারা। কদমতলীর মুরাদপুরের এক বাসিন্দা বলেন, এই এলাকায় থানার সোর্সরা আসামি ধরার নামে পুলিশের সঙ্গে গাড়িতে ঘুরে বেড়ায়। তারাই টাকার বিনিময়ে মাদক ব্যবসার সুযোগ করে দেয়। আবার কেউ মাদক বিক্রিতে বাধা দিলে সোর্সরা তাদের কৌশলে মাদক ব্যবসায়ী বানিয়ে পুলিশে ধরিয়ে দেয়। কদমতলী থানার পশ্চিম ও পূর্ব কদমতলীর ওয়াসা বটতলা, সিএনজি স্টেশন, মোহাম্মদবাগ সিএনজি স্টেশন, মোহাম্মদবাগ পানির পাইপ, পোস্তগোলা, ওয়াসা পাম্পসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা চালানো হচ্ছে। সরকার দলীয় নেতা-কর্মী পরিচয়ে এই মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের সহযোগিতা করছে। তার মধ্যে পারুল আক্তার পারুলী, খোকন, শাহাবুদ্দিন, মালেক মাদক ব্যবসা করছেন। আর সাহাবুদ্দিনের স্ত্রী, মাকসুদা, আখী, লাভনী, মালেকসহ কতিপয় পুলিশ সদস্যের সহযোগিতায় এসব এলাকায় মাদক ব্যবসা করছেন। তারা গভীর রাত পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে আড্ডা দিয়ে থাকে। আর অবৈধ ভিওআইপির ব্যবসাও চালানো হচ্ছে। সম্প্রতি সাহাবুদ্দিনের আত্মীয় রনিকে স্থানীয়রা হাতেনাতে আটকের পর গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বলে স্থানীয় বাসিন্দা কামাল আহম্মেদ নামের এক ব্যক্তি এসব তথ্য জানিয়েছেন। অপর সূত্র জানায়, ঈদকে সামনে রেখে রাজধানীর প্রতিটি থানা এলাকায় মাদকের ব্যবসা আবারো শুরু হয়েছে। দিনে-রাতে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইয়াবা, ফেনসিডিল, হোরোইন, গাঁজাসহ বিভিন্ন নিষিদ্ধ মাদকদ্রব্য। এ কাজে প্রধান ভূমিকা পালন করছে থানা পুলিশের কতিপয় সোর্স, স্থানীয় প্রভাবশালী নেতা, ছাত্রনেতাসহ কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা তালিকাভুক্ত সন্ত্রাসীরা। গেন্ডারিয়া এলাকার এক মাদক ব্যবসায়ী জানান, এক সপ্তাহ আগে পুলিশ ব্যস্ত ছিলো মাদক ও জঙ্গিবিরোধী অভিযান নিয়ে। তখন ঢাকার বাইরে থেকে বড় বড় মাদকের চালান আসা বন্ধ ছিলো। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের কারণে অনেকেই ঝুঁকি নিতে সাহস করছে না। তবে এ অভিযানের সময়ও খুচরা বিক্রি বেড়েছে। মাসুম নামের এক রিকশাচালক জানান, আগে গাঁজার পুঁটলি পাওয়া যেত ৩০ থেকে ৪০ টাকায়। এখন একটি স্টিকও পেতে কষ্ট পোহাতে হচ্ছে। এখন একটি স্টিক কিনতে ১০০ টাকা লাগে। তাও আবার পুলিশের ভয়ে দিতেও চায় না। আবার রাজধানীর লালবাগ থানার শহীদনগর, আমলীগোলা, আমলীগোলা বালুরঘাট, নবাবগঞ্জ পার্ক, কিল্লার মোড়, বাঁশপট্টি, লবণ কারখানা, কামরাঙ্গীর চরের বড়গ্রাম, রসুলপুর, হাসাননগর, আলীনগর, খোলামোড়া, কুমিল্লাপাড়া, হুজুরপাড়া, কয়লার ঘাট, লবণ ফ্যাক্টরি, চকবাজারের বিভিন্ন এলাকায় আবারো মাদক ব্যবসা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসব এলাকায় লালবাগের মাদক সম্রাট বাদল ওরফে সুকানি বাদল সরবরাহ করছেন। তার স্ত্রী সাথী ও নাজিরা নানা কৌশলে মাদক খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগে জানা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে চারুকলার পাশে প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করা হচ্ছে। পার্কের বিভিন্ন গেটে আনসার সদস্যরা ডিউটি করলেও মাদক ব্যবসায়ীরা বুকফুলিয়েই ব্যবসা করছে। সেখানে বিভিন্ন পেশার লোকজন এসে ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে। আর পার্কের দক্ষিণ পাশের আনসার ক্যাম্পের পেছনেই ইয়াবা সেবন ও ব্যবসা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই মাদকের স্পট চালাচ্ছে। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও তা বন্ধ করা যাচ্ছে না। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সেল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *