শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ শৈলকূপা পৌরসভার হাতে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। টানা তিনবার দরপত্র আহ্বান করা হলেও কোন ইজারাদার অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করাই ছাগলের হাট টি ইজারা প্রদান প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।পৌর প্রশাসনিক কর্মকর্তা আনিচুজ্জামান দৈনিক আমার প্রাণের বাংলাদেশ জেলা প্রতিনিধিকে জানান, নির্ধারিত সময়ে তিন দফা টেন্ডার আহ্বান করা হলেও আগ্রহী কোনো পক্ষ এগিয়ে আসেনি। ফলে বর্তমান পরিস্থিতিতে ২০২৫ (দুই হাজার পঁচিশ) সালের হাট-বাজার নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।জানা গেছে, হাটটির নির্ধারিত টেন্ডার মূল্য ছিল ৮ (আট) লাখ ৩৫ (পয়ত্রিশ) হাজার টাকা। তবে প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় পৌরসভার সম্ভাব্য রাজস্ব আদায় হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয়রা বলছেন, হাটটির গুরুত্ব ও ঐতিহ্য বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় পৌরসভার আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকার অর্থনৈতিক কার্যক্রমও প্রভাবিত হতে পারে।