1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

৯৫ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক, শিক্ষা ব্যবস্থা চরম সংকট বিরাজ করছে

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, April 23, 2026,
  • 53 Time View

ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চরম সংকট বিরাজ করছে।
শৈলকূপা উপজেলায় ১৮২ ( একশত বিরাশি) টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে প্রধান শিক্ষক আছে মাএ ৮৭ (সাতাশি) জন। যার ফলে ৯৫ (পঁচানব্বই) টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ।
এসব প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে, যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হলেও এতে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা বলেন, প্রধান শিক্ষক থাকা অত্যন্ত জরুরি। এর কোনো বিকল্প নেই। আমরা সাময়িকভাবে কিছু শিক্ষককে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছি, তবে এটি স্থায়ী সমাধান নয়। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়োগ দিলে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে এমন ধারণা থেকেই বিষয়টি দীর্ঘসূত্রতায় পড়েছে। তবে বাস্তবে তারা নিজেরাই পরিস্থিতি সামাল দিচ্ছেন বলে দাবি করেন।

আরেকজন শিক্ষক বলেন, অনেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমন আচরণ করছেন যেন তারা স্থায়ী প্রধান শিক্ষক হয়ে গেছেন। শিক্ষা অফিসে মিটিং থাকলে তারা সারাদিন স্কুলে থাকেন না। ফলে সেদিন তাদের নির্ধারিত ক্লাস বন্ধ থাকে। এমন ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই কয়েকদিন ঘটে।

এতে করে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে এবং শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠছে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে সঠিক তদারকি না থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

শৈলকুপা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে সাময়িকভাবে কার্যক্রম চালানো সম্ভব হলেও এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না।

নিয়মিত তদারকির অভাব, ক্লাস বন্ধ থাকা এবং প্রশাসনিক ব্যস্ততায় শিক্ষকদের অনুপস্থিতি সব মিলিয়ে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সংকট নিরসন এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপই পারে শৈলকুপার প্রাথমিক শিক্ষায় শৃঙ্খলা ও মান ফিরিয়ে আনতে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ