শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহ জেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনক) উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার ৬ (ছয়) টি থানার অংশগ্রহণের প্রতিযোগিতামূলক স্টল প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শৈলকূপা থানা তাদের ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে।পুনক, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, মূলত পুলিশ কর্মকর্তাদের স্ত্রী ও নারী পুলিশ সদস্যদের নিয়ে গঠিত। সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং বার্ষিক মেলার আয়োজন করে থাকে।এরই ধারাবাহিকতায় এবারের বাংলা বর্ষবরণ উপলক্ষে ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়।মেলায় জেলার ৬ টি থানার ওসিরা নিজ নিজ থানার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য আকর্ষণীয় স্টলের মাধ্যমে তুলে ধরেন।প্রতিটি স্টলের নামকরণ করা হয় বিশেষ তাৎপর্য বহন করে এবং সেই নামের ব্যাখ্যাসহ দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।শৈলকুপা থানার স্টলের নাম রাখা হয় ‘ত্রিবেণী’। এই নামের মাধ্যমে এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সমন্বয় তুলে ধরা হয়। স্টলটিতে প্রায় ১০০ ধরনের ঐতিহ্যবাহী ও নান্দনিক উপকরণ প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।পাশাপাশি সেলফি স্ট্যান্ডসহ আধুনিক উপস্থাপনাও ছিল বিশেষ আকর্ষণ। স্টলের নান্দনিকতা, সৃজনশীলতা এবং ঐতিহ্যবাহী উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলির দৃষ্টিতে শৈলকুপা থানা সবার মধ্যে এগিয়ে থেকে প্রথম স্থান অর্জন করে।এ অর্জনে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লাসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এই সাফল্য শৈলকুপার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে