শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরখানে পানিতে ডুবে নিখোঁজের দীর্ঘ ৫ ঘন্টা পর গভীর পুকুর থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহিন কে উদ্ধার করে ডুবুরি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ,আর,নাছিমা বৈশাখী (অপূর্বা):-
শুক্রবার ১৭ই এপ্রিল বিকেল ০১:৩৪ ঘটিকায় উত্তরখান জিয়াবাগ কুকিলারটেকের একটি পুকুরে শিশু মাহিন (১২) দুই বন্ধুর সাথে পুকুরে গোসল করতে এসে তলিয়ে যায় পুকুরের পানিতে। পরে শিশুর পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা পুকুরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও শিশুটিকে না পেয়ে ৯৯৯ এ কল দিলে এবং শিশুর ডুবে যাওয়ার খবর শুনে তৎক্ষণাৎ পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম এবং ডুবুরি উপস্থিত হলে ; খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ০৫:২৪ ঘটিকায় ডুবে যাওয়ার প্রায় ৫ ঘন্টা পর শিশু মাহিন (১২) কে পুকুর থেকে জীবিত উদ্ধার ধারণা করলেও , উদ্ধারের পর দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু মাহিন (১২) ঢাকা উত্তরখান চাঁনপাড়া এলাকার সেলিনা (৪৬) ও মামুন (৫৯) হোসেন দম্পতির পুত্র। শিশুটির মৃত্যুতে শিশুর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । উত্তরখান থানার সাব ইন্সপেক্টর সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”আমরা পর্যাপ্ত চেষ্টা করেছি শিশুটিকে যত দ্রুত সম্ভব উদ্ধারের এবং শিশুটিকে বাঁচানোর। বাংলাদেশে শিশু মৃত্যুর একমাত্র প্রধান কারণ হচ্ছে ঘাটিয়ানদের তদারকি ও সতর্কতা কম থাকায় আমাদের জেনে রাখা দরকার শিশুরা ঘর থেকে বের হয়ে কোথায় যায়, কার সাথে মিশে নজরে রাখতে হবে। পানিতে ডুবে যাওয়া শিশুদের নজরে রাখার পাশাপাশি যদি আমরা কিছু বিষয়ে একটু সতর্ক হই, তাহলে অনেক ক্ষেত্রেই শিশুদের রক্ষা করা সম্ভব।”