শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

টঙ্গীতে তথ্যনির্ভর আয়োজনে চৈত্র সংক্রান্তি উৎসব উদযাপন

অলিদুর রহমান অলি: / ১১৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে টঙ্গীতে আয়োজন করা হয় এক তথ্যসমৃদ্ধ ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ভরপুর উৎসব। যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ উদ্যোগে নাচ, গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
গত ১৩ এপ্রিল, সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি এবং সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা শাহাজাহান শোভন।
আলোচনা পর্বে বক্তারা চৈত্র সংক্রান্তির ঐতিহাসিক প্রেক্ষাপট, কৃষিভিত্তিক বাংলার জীবনযাত্রায় এর গুরুত্ব এবং বাংলা সনের উৎপত্তি ও বিকাশ নিয়ে বিশদ আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন, সম্রাট আকবরের শাসনামলে বাংলা সনের প্রবর্তন মূলত কৃষকদের খাজনা আদায় সহজীকরণের উদ্দেশ্যে করা হয়, যা পরবর্তীতে বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। পাশাপাশি নবান্ন উৎসব, ঋতুচক্রের পরিবর্তন, গ্রামীণ জীবনের সঙ্গে সংক্রান্তির সম্পর্ক এবং বৈশাখের আগমনী তাৎপর্য নিয়েও বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন অভিনেতা মাসুদ আলম, কবি আতিক শাহরিয়ার, ফুয়াদ সরকার, শাহীন কাওছার, নাট্যকার মুনসুর রহমান চঞ্চল, অভিনেতা সালাম তরুন, মনিরুল ইসলাম রাজিব, আনিসুল ইসলাম লিপু, সামসুল আমিন, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। তাঁদের বক্তব্যে উঠে আসে বাঙালির সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা, নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব।
বক্তারা তাঁদের বক্তব্যে আরোও বলেন বাংলা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার নানা দিক তুলে ধরেন। বিশেষ করে নবান্ন, বাংলা সনের উৎপত্তি ও গণনার ইতিহাস, এবং বৈশাখের তাৎপর্য নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে নতুন করে ভাবনার দুয়ার উন্মোচন করে।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সুলতান মাহমুদ, রাসেল হোসেন, মিজান মীর, টুটুল বাঙালী, হাবিবুর রহমান ও আনিসুর রহমান। পরিবেশনায় দেশীয় লোকসংগীত, আধুনিক গান এবং কবিতার আবৃত্তির সমন্বয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
পুরো আয়োজনটি ছিল জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য সম্মিলন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীরতর উপলব্ধি সৃষ্টি করে এবং নতুন বাংলা বছরের আগমনী বার্তাকে করে তোলে আরও তাৎপর্যমণ্ডিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *