শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে।
শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ও প্রতিষ্ঠানের প্রভাষকবৃন্দ, বামনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বামনা সদর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা নতুন বছরকে আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসের দ্বিতীয় পর্বে বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।