শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, বর্তমানে রাজধানীর ফুটপাত দখলমুক্ত সহ যানজট কমাতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ধাপে ধাপে নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। প্রথমে মতিঝিল–উত্তরা ও গাবতলীসহ গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক থেকে এসব ব্যটারি চালিত অটোরিকশা সরানো হবে। এরপর প্রধান সড়ক ও পরে ধীরে ধীরে অলিগলিতেও বিধিনিষেধ কার্যকর করা হবে। অবৈধ বিদ্যুৎ সংযোগ চার্জিং পয়েন্ট ও গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে, কারণ অনেক জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে। তিন ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রথমে প্রধান সড়ক , পরে পুরো শহরজুড়ে নিয়ন্ত্রণ আনা হবে। সরকারের লক্ষ্য যানজট কমানো, তবে চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত না করে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শহরে ইতিমধ্যে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ফুটপাত দখল বানিজ্য নিয়ে কিছু দালাল ও চাঁদাবাজ সিন্ডিকেট তাদের স্বার্থসিদ্ধি লাভের আশায় যখন মানবতার দোহাই দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও হকারদের পক্ষে কথা বলেন। কিন্তুু তারা হয়তো জানেনা জনগণের ভোগান্তি ও সড়কে যানযট সৃষ্টি করে অটোরিকশা চলাচল এবং ফুটপাতে ব্যবসা করা সম্পূর্ণ আইনগত দণ্ডনীয় অপরাধ।