
আজ ১২ এপ্রিল, ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জের রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।তারাব পৌর অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন।উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতি মোঃ রায়হান কবির বলেন যে, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তিঁনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন৷ সেমিনারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা; রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।