শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর মহানগর কমিটি থেকে অব্যাহতি নিলেন সভাপতি হাজী কামাল চৌধুরী,ও সাধারণ সম্পাদক কাজী শাকিল,
অব্যাহতি নিয়েই নতুন আহবায়ক কমিটি ঘোষণা করলেন।
বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাবের কলম চলবে -গনতন্ত্র ও গন মানুষের স্বার্থে, রাস্ট্রের পক্ষে
বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহবায়ক হিসে বে দায়িত্ব পেয়েছেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার বিশেষ প্রতিনিধি
হাজী কামাল চৌধুরী, যুগ্ম আহবায়ক করা হয়েছে স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি ও সাংবাদিক অলিউল্লাহ মশিউর।
এছাড়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার অপরাধের খোঁজ, কাজী শাকিল,
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হাফেজ মুফতী সোহাইল মাহমুদ এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার মোঃ সাদেকুল ইসলাম।
নবগঠিত এই আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে দেশের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিকরা।