কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১২টায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৯৬ জন শিক্ষার্থীর মাঝে “মহেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ”-এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল একটি ফাইল, একটি স্কেল, একটি কলম, একটি পেন্সিল এবং একটি পরীক্ষার রুটিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সঞ্জিত চন্দ্র পাল, মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ সামসুল হক, মোহাম্মদ কামরুল আহসান, মোঃ শেখ সাদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন মো. মোরশেদ আলম (ব্যাচ-২০০৫)। তিনি পরীক্ষার্থীদের সফলতার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়ের রজতজয়ন্তী ও রিইউনিয়ন আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে বক্তব্য দেন হারুনুর রশিদ হিমেল (ব্যাচ-২০১২)। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে রজতজয়ন্তী ও রিইউনিয়ন আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ সাহিদ উদ্দিন,শাহ সাব্বির আহমেদ মোঃ আলী আহসান বাবু,মোঃ সাদমান জিসান,প্রমুখ।
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মেয়েদের নামাজের কক্ষের জন্য দুটি ফ্যান প্রদান এবং এসএসসি পরীক্ষার্থীদের উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।