1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

হিল ও সিআরবিতে বাংলা বর্ষবরণে দুটি কমিটি গঠন।

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 73 Time View
আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আগামী ১৪ এপ্রিল জাত ধর্ম বর্ণ ভুলে, বাঙালিত্বের জয়গান গেয়ে নতুন বছরকে বরণ করে নেবে চট্টগ্রামবাসী। এ অনুষ্ঠান পরিণত হয় প্রত্যেকটি বাঙালির কাছে শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি উঠে বাঙালি জাতি এই নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। বৈশাখের সাথে আমজনতার অন্ধকার দূর করার প্রত্যয়দৃপ্ত ঔজ্জ্বল্য মেলবন্ধন রচনা করবে ডিসি হিল, সিআরবি।
প্রতি বছরের মত এবছরও ডিসি হিল ও সিআরবি শিরীষতলায় বাংলা বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত বর্ষবরণ পরিষদ ও চট্টগ্রাম সম্মিলিত বর্ষবরণ মঞ্চ। আগামী ১৪ এপ্রিল বর্ষবরণ উৎসব পালনে ইতোমধ্যে পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে ২৬ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবে দুটি পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সম্মিলিত বর্ষবরণ মঞ্চ ডিসি হিলে সভাপতিত্ব করেন আহবায়ক চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী। সিআরবি শিরীষতলায় সম্মিলিত বর্ষবরণ পরিষদ এর আহবায়ক সমাজ সেবক নিয়াজ মোহাম্মদ খান সভাপতিত্ব করেন। প্রতি বছরের মত এবারও দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনাসহ অন্য অনুষ্ঠানমালা। ডিসি হিল বর্ষবরণ অনুষ্ঠানের সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপন। সিআরবি বর্ষবরণ অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ।
সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, আসিফ চৌধুরী, কণ্ঠশিল্পী আবদুল মন্নান রানা, ওহিদ জামান, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, দৈনিক পূর্বদেশ এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা সাঈদ, চট্টগ্রাম মহানগর জাসাস এর আহবায়ক লায়ন এম এ মুছা বাবলু, সৈয়দ জিয়া উদ্দিন, নাহিদা আকতার নাজু, মো. তহিদুল ইসলাম, মো. বাকি বিল্লাহ চৌধুরী, এস বি সুমী, সরোজ আহমেদ, প্রতিমা দাশ, জাহেদ কায়সার, ফরিদ বঙ্গবাসী, ইসরাক মন্নান তানিম, নজরুল ইসলাম বাহার, কাইমুন, মোহাম্মদ ফজলুল হক মাসুদ, আমিনুল হক রিপন, মো. সাইদুর রহমান মিন্টু, দেলোয়ার হোসেন আলভী, কামরুল হাসান কাদের প্রমুখ। সভায় ডিসি হিল বর্ষবরণ এর জন্য ও সিআরবি শিরীষতলায় বাংলা বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিমুদ্দিন চৌধুরীকে আহবায়ক মামুনুর রশিদ শিপন সদস্য সচিব কণ্ঠ শিল্পী আবদুল মন্নান রানাকে সম্মনয়ক এবং সিআরবি শিরীষতলায় বাংলা বর্ষবরণ সমাজ সেবক নিয়াজ মোহাম্মদ খানকে আহবায়ক, লায়ন এম এ মুছা বাবলুকে সদস্য সচিব ও মিয়া মোহাম্মদ আরিফকে সমন্বয়ক করে দুটি কমিটি ঘোষণা করা হয়।
বক্তরা বলেন, পহেলা বৈশাখ হচ্ছে লোকজের সঙ্গে নাগরিক জীবনের একটি সেতুবন্ধ। ব্যস্ত নগর কিংবা গ্রামীণ জীবন যেটাই বলা হোক না কেন, এই নববর্ষই বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে। এ অনুষ্ঠান পরিণত হয় প্রত্যেকটি বাংলাদেশী কাছে শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাংলাদেশী জাতি এই নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। আসছে বাংলাদেশীদের প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। বছরের প্রথম দিনটি বাঙালিরই শুধু নয়, বাংলা ভাষাভাষী আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবন-জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনা ঘটায়। জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।
ডিসি হিল, সিআরবি বর্ষবরণ উৎসব পালন করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে দুটি কমিটি চট্টগ্রাম মহানগর বিএনপি, বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় করে। উৎসবকে যথাসম্ভব বর্ণাঢ্য ও ব্যাপক করার নিমিত্তে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন দুটি কমিটির নেতারা। বিজ্ঞপ্তি
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ