1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কেন্দুয়ায় প্রশাসনের অভিযান অবৈধভাবে জ্বালানিতেল মজুদ ও বিক্রি ।

মোঃ আব্দুল আউয়াল খান কেন্দুয়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 98 Time View
মোঃ আব্দুল আউয়াল খান 
কেন্দুয়া উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে লাইসেন্স ছাড়া খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, এক দোকানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত পেট্রোল আগামী শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্য ও পরিমাণ অনুযায়ী জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ