শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
মনির হোসেন চৌধুরী লক্ষ্মীপুর থেকেঃ
লক্ষ্মীপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী আফতাব উদ্দিন ভুঁইয়ার উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে বাগবাড়ী রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আফতাব উদ্দিন ভুঁইয়া। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সবার সহযোগিতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন আশরাফুল কবির চৌধুরী, সমাজসেবক হাবিবুর রহমান, নিজামুদ্দিন, মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং বণিক সমিতির সদস্য আজিজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী আরিফুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং এক উৎসবমুখর পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।