শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
দিনাজপুরে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে শহরের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং কোথাও বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা (চার্ট) প্রদর্শন করা হয়নি।
এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে—
আরাফাত পরিবহন থেকে ৬ হাজার টাকা,
শ্যামলী এনআর পরিবহন থেকে ৭ হাজার টাকা,
আহাদ এন্টারপ্রাইজ থেকে ৩ হাজার টাকা,
তাসিন এন্টারপ্রাইজ থেকে ২ হাজার টাকা এবং
আসাদ এন্টারপ্রাইজ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।