শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে,সোমবার (২৩ মার্চ) এ ঘটনা ঘটে। জানা যায়, দুবাই প্রবাসী আব্দুল হক সরদারকে প্রতিবেশী খলিল সরদারের ছেলে ইয়াকুব, আজহার, শুক্কুর, সেকেন্দার, রাজন ও নজরুল সহ কয়েকজন রামদা দিয়ে মাথা ও হাতে কুপিয়ে গুরুতর আহত করে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।