
নীলফামারীতে চুরি হওয়া ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ভোররাত প্রায় ৪টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ খানের গোয়াল ঘর থেকে অজ্ঞাত নামা চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করা হয়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ মার্চ রাত ১২টা ৪০ মিনিটে সুজনের বাড়ির পেছনের ভুট্টাক্ষেত থেকে ভুক্তভোগীর একটি গরুসহ আরও দুটি গরু উদ্ধার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে তরুনীবাড়ি গ্রামের মোস্তাকিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তাকিন পালিয়ে যায়। পরে তার বাড়ির একটি টিনশেড ঘর থেকে বাদীর আরও দুটি গরুসহ মোট ছয়টি গরু উদ্ধার করা হয়।
সুজন ও মোস্তাকিনের বাড়িতে পৃথক অভিযানে সর্বমোট ৯টি গরু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।গ্রেপ্তারকৃত সুজন ইসলামের বিরুদ্ধে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধের প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এই তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম।