শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
রূপসায় জার্মান কো-অপারেশন এর অর্থায়নে জাগ্রত যুব সংঘ এর বাস্তবায়নে এসসিভিএল প্রকল্পের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি হ্রাস এবং পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিশুদের স্বার্থ রক্ষা বিষয়ক দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা ক্লাইমেট ফোরামের সভা অনুষ্ঠিত।এ সভা ১১ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে করেন উপজেলা নিবার্হী অফিসার সানজিদা রিকতা। যৌথ সভায় উদ্দেশ্য বর্ণনা ও প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন জাগ্রত যুব সংঘ (জেজেএস) -এসসিভিএল প্রকল্পের মনিটরিং এন্ডডকুমেন্টেশন অফিসার শামসুর রহমান শুভ।জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি কমাতে শিশু ফোরামের এর সম্প্রসারণ ও টেকসইকরণে র পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু ফোরামের সদস্যদের বক্তব্য ও মতামত উপস্থাপন করেন যথাক্রমে রূপসা উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি স্নেহা, সদস্য সচিব দিশা মজুমদার,
কোষাধ্যক্ষ আকাশ। এ বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ, ইউপি সদস্য শেখ মাসুম, আব্দুল কুদ্দুস,মোঃ শফিকুল ইসলাম। জেজেএস- এসসিভিএল প্রকল্পের সিসিই তানিয়া আক্তারের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হিল্লোল কুমার মল্লিক, নৈহাটি ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার সাহা, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন শেখ,জেজেএস -এর বিডাব্লিউএসই -প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ ফারুক আল মাসুদ,৫নং ঘাটবুক ইউনিয়নের ভলেন্টিয়ার অওতনা বসু , অভিভাবক লিপি বোস, রোজিনা খানম প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা এর পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল ইসলাম তরফদার।