শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা মো: আব্দুস সালাম (সরকারি পরিচালক (মেট্রো) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা বাণিজ্য মন্ত্রণালয়) এর পরিচালনায় ১১/০৩/২০২৬ ইং রাজধানীর উত্তরখান মৈয়নারটেক উজামপুর নোয়াখোলায় ভেজাল জুস,ট্যাং ও চকলেট কারখানায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।”বেষ্ট গ্রীন” নামে ফুড এন্ড বেভারেজ কারখানায় ৪০ হাজার টাকা এবং “সাজিদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিস” নামে অপর প্রতিষ্ঠানে ৫০০০০ টাকা;সর্বমোট ৯০০০০ টাকা জরিমানা করা হয়। এবং বিভিন্ন নামে চকলেট তৈরি করায়, সরকার অনুমোদিত বৈধ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে সতর্কীকরণ নোটিশ দিয়ে যায়। উল্লেখ্য যে, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে একাধিকবার রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানে ভেজাল খাদ্য পণ্যের উপরে অভিযানের মাধ্যমে জেল-জরিমানা করলেও থেমে নেই এই ধরনের অপরাধ। বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে। যারা অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে, মানুষকে বিষ খাওয়াতে দ্বিধাবোধ করে না। শুধু তাই নয়, স্কুল পড়ুয়া কোমলমতি ছোট ছোট শিশু বাচ্চাদের প্রিয় খাবার চকলেট, জুস,ট্যাং এই সমস্ত খাবারেও ভেজাল মিশ্রণে বিন্দুমাত্র ভাবে না,খাবারের নামে খাওয়াচ্ছে বিষ। শুধু প্রতিষ্ঠান নয়, প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া উচিৎ প্রশাসনের।