
সৌদি আরব যাবার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দোহারের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যায় এবং বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসে। সালাউদ্দিন নামের এক ব্যক্তি এই প্যাকেটটি তাকে দিয়েছেন। এই ইয়াবা ট্যাবলেটগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। সাইদুল ঢাকার দোহারের মধুরচরের আব্দুল রশিদ মোল্লার ছেলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় এই বিষয়ে একটি মামলাটি করেছেন।