
গাজীপুরের বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ রমাদান) টঙ্গী পূর্ব থানা রোডে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্ব ও চ্যানেল ২৪ এর প্রতিনিধি ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো: আলামিন হোসেন ও শেখ রাজীব হাসান, নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ ও হানিফ হোসেন, নিউজ ২১ বাংলা টিভির প্রতিনিধি মোঃ নুরুজ্জামান শেখ, বাংলাদেশ সমাচার মহানগর প্রতিনিধি পলাশ সরকার, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক আমাদের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা মিয়া, আশরাফুল শ্রাবণ ও ফারুক সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় দেশের শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।ইফতার ও দোয়া শেষে সকল সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।