শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশের ঘোরদৌড় বাজার এলাকা থেকে ডহরী হয়ে মাওয়া পুরাতন ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদীতে ব্যবহার করা অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তবে অভিযানের সময় নদী থেকে অবৈধভাবে আহরিত কোনো মাছ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্ট গার্ডের সদস্যরা।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নদীর মাছের প্রজনন রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।