
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে বণিক সমিতির উদ্যোগে এক আন্তরিক পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোমার–ডিমলা (নীলফামারী-১) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। তিনি বলেন, রমজান মানুষকে সংযম, নৈতিকতা ও মানবতার শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি। তিনি ব্যবসায়ী সমাজের ঐক্য ও এলাকার উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বনিক সমিতির সভাপতি ঠিকাদার আমজাদ হোসেন মুকুলের সভাপ্রধানে,
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন আমীর মোজাম্মেল হক, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আমিনুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃপ্তি বেকারির স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম (ওপি) ও রহমান (ওপি)।