শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা বিভাগীয় পিকনিক–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এ পিকনিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় সভাপতি জনাব ডা. এফ. রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সভাপতি জনাব হাজী কামাল চৌধুরী, গাজীপুর জেলা কমিটির সভাপতি জনাব মেজবাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনাব কাজী শাকিলসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশবাংলা টিভি বিভাগের সভাপতি জনাব স্বপন মাহমুদ, ঢাকা জেলা শাখার সভাপতি জনাব অতীব দীপঙ্কার মিঠু, ঢাকা মহানগর শাখার সভাপতি জনাব সাজ্জাদ আহমেদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জনাব এনামুল হক আরিফ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব পপি আক্তার এবং কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি জনাব নাজিমুদ্দিন সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিকনিকের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিনোদনমূলক নানা কার্যক্রমে অংশ নেন উপস্থিত সাংবাদিকরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম খন্দকার এবং উপস্থাপনায় ছিলেন গাজীপুর মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারী।