শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গণভোট বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত জনগণকে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রকাশের সুযোগ পায়। তাই গণভোট সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। গণভোট সেই অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম। এ বিষয়ে সবাইকে সচেতন ও আগ্রহী হয়ে অংশ নিতে হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা গণভোট সংক্রান্ত নানা বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে উপস্থিতদের প্রশ্নের উত্তর দেন সমাজসেবা কর্মকর্তা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের জনসচেতনতামূলক সভা আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষের মাঝে গণভোটসহ গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।