শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জ রোজ শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলে মতবিনিময় ও বাৎসরিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে,
সভাপতিত্বে,”গর্বের বাকেরগঞ্জ”বাকেরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আফজাল হোসেন গাজী এবং সঞ্চালনায়,কো-সমন্বয়ক মোঃ মাহবুব আকন,
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন মোহন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি এডভোকেট মোঃ শামসুল আরেফিন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা ও এইচ এম হাসান,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ আলম,সহ অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন কামাল,সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ খান ও কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা সহ মোঃএনামুল হক
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন গণমাধ্যম কর্মী গর্বের বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন শাখা,পৌর শাখা এবং নারায়ণগঞ্জ ও বরিশাল জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ,
উপস্থিত নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সংগঠনের সার্বিক অগ্রগতি ও কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রাপ্ত মতামতের আলোকে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়,
অনুষ্ঠানের আলোচনা শেষে,ঐক্যবদ্ধ অঙ্গীকার ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।