শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরা পূর্ব থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনায় ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—
১। মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫)
২। মোঃ দুলাল হাওলাদার (৩০)
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি ওয়াইন ও দেশি-বিদেশি বিয়ার উদ্ধার করা হয়, যার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ:
৩টি কাচের বোতলে রক্ষিত LABORIE MERLOT (Wine of South Africa) — মূল্য ২৪,০০০ টাকা
১২টি কাচের বোতলে রক্ষিত KWV SAUVIGNON BLANC (Fine Wine of South Africa) — মূল্য ৯৬,০০০ টাকা
১২টি কাচের বোতলে রক্ষিত MARANI Wine (Kakheti Region, Georgia) — মূল্য ৯৬,০০০ টাকা
১২টি কাচের বোতলে রক্ষিত SCARLETT ESSENTIAL 2021 (French Shiraz) — মূল্য ৯৬,০০০ টাকা
৩৩টি কাচের বোতলে রক্ষিত GOLDEN KANN CHARDONNAY (South Africa) — মূল্য ২,৬৪,০০০ টাকা
১২টি কাচের বোতলে রক্ষিত WOLF BLASS Classic Red Label Shiraz 2021 — মূল্য ৯৬,০০০ টাকা
দেশীয় তৈরি HUNTER Premium Quality বিয়ার — ১৫ কেস, মূল্য ১,৪৪,০০০ টাকা
HEINEKEN Original বিয়ার — ৫ কেস, মূল্য ৮৪,০০০ টাকা
এ ঘটনায় উদ্ধারকৃত ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে উত্তরা পূর্ব থানায় মামলা নং-০৮, তারিখ ১২/০১/২০২৬ খ্রি., ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিলের ২৪(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।