শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

জুট পাপ্পি থেকে কাউন্সিলর বাপ্পি অতঃপর হাদি হত্যার আসামি হওয়ার নেপথ্যের কাহিনী

মীর আলাউদ্দিন : / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে চিহ্নিত করেছে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি হাদি হত্যা মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা এই বাপ্পির উত্থান, প্রভাব বিস্তার এবং অপরাধজগতের বিস্তৃত নেটওয়ার্ক আবারও সামনে এসেছে এই হত্যাকাণ্ডের তদন্তে।

ডিবি জানায়, হাদি হত্যাকাণ্ডে বাপ্পিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
এর মধ্যে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীসহ কয়েকজন এখনো পলাতক। তদন্তে উঠে এসেছে, রাজনৈতিক প্রতিহিংসাই ছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে সমালোচনামূলক বক্তব্য দিতেন। এসব বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

তদন্তে দেখা গেছে, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাকে পালাতে সহায়তা করেন মোটরসাইকেলচালক আলমগীর শেখ। এই দুজনকে দেশ ছাড়তে সহায়তা করেন বাপ্পি নিজেই।

রাজনৈতিক পরিচয়, আসামিদের স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ, অস্ত্র ও গুলির ফরেনসিক প্রতিবেদন এবং মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে বাপ্পির সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

ডিবি জানায়, মামলার ১৭ আসামির মধ্যে ১২ জনকে গ্রে/প্তার করা হয়েছে। পলাতক পাঁচজন হলেন—হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেলচালক আলমগীর শেখ, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মানবপাচারকারী ফিলিপ স্নাল এবং ফয়সালের বোন জেসমিন।

এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেন ফয়সাল করিম মাসুদ। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।

রূপনগর এলাকার এক স্থায়ী বাসিন্দা জমশেদ আলী জানান, ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলছুটদের নিয়ে সাংবাদিক-রাজনীতিক ফেরদৌস আহমেদ কোরেশী নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন। ওই দলে যোগ দেন বাপ্পির বাবা নজরুল ইসলাম চৌধুরী, যিনি মিরপুর-পল্লবী এলাকায় ‘ঝুট মন্টু’ নামে পরিচিত ছিলেন। পিডিপির প্রার্থী হিসেবে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা আর হয়নি। পিডিপিতে যোগ দেওয়ার আগে মন্টু আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে তিনি আবারও আওয়ামী লীগে ফেরেন। ২০০৯ সালের ২৬ মে মিরপুর ১১ নম্বরের নান্নু মার্কেটের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসী জামিল গ্রুপের গুলিতে নিহত হন মন্টু।

সূত্র জানায়, জীবনের শুরুতে বাপ্পি পূরবী, রূপনগর ও শিয়ালবাড়ি এলাকায় সিএনজি ও টেম্পু স্ট্যান্ডের লাইনম্যান হিসেবে কাজ করতেন। পরে তিনি চাঁদা আদায়ের দায়িত্বে যুক্ত হন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হাজি রজ্জব আলীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন বাপ্পি। রজ্জব আলীর মাধ্যমে তিনি পল্লবীর সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ইলিয়াস মোল্লার সঙ্গে এস এম মান্নান কচি ও কাউন্সিলর নান্নুর দ্বন্দ্বকে পুঁজি করে পল্লবী এলাকায় বাপ্পির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের জুলাইয়ে তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পল্লবী থানা যুবলীগের সভাপতির দায়িত্ব পান।

নাম প্রকাশে অনিচ্ছুক বাপ্পির এক প্রতিবেশী জানান, মন্টু মিয়া নিহত হওয়ার পর বড় ছেলে হিসেবে বাপ্পি পুরো পরিবারের দায়িত্ব নেন। মন্টু মিয়া ১৭টি বিয়ে করেছিলেন এবং তার সন্তান ছিল ২২ জন। বাপ্পি তার ভাই-বোনদের বিভিন্নভাবে কাজের ব্যবস্থা করে দেন এবং ১৭ জন মাকে মাসিক পাঁচ হাজার টাকা করে হাতখরচ দিতেন।

বাবার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সেই বাপ্পি হারুন নিট, স্নোটেক্স, ইপিলিয়ন, ইভেঞ্জ, আজমত, ম্যাক্স-২০০০, শরৎ, আলানা, পূরবী অ্যাপারেলস, ডেকো ইন্টারন্যাশনাল, ইমা ক্লথসহ মিরপুর ও পল্লবী থানা এলাকার অর্ধশতাধিক গার্মেন্টসের ঝুট কাপড়ের ব্যবসার নিয়ন্ত্রণ নেন। পরবর্তী প্রায় ১৫ বছর ধরে এই অঞ্চলের গার্মেন্টস ঝুট কাপড়ের ব্যবসায় একচেটিয়া আধিপত্য বজায় রাখেন তিনি। রুপনগর ঢালের উপরে জনৈই ব্যক্তির জমি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর ইয়াকুব দখল করে রেখেছে এই সম্পর্কিত ঝামেলা হলে, বাপ্পির বাবা ভুক্তভোগী ব্যক্তির সাথে যোগাযোগ করে তাকে জমি পাইয়ে দিবে বলে কৌশলে ফাঁদে ফেলে সম্পূর্ণ জমিটি হাতিয়ে নেয়, এমনকি ওই ব্যক্তির ব্যবহৃত গাড়িটিও যুবলীগের সহ-সভাপতি আশিক জোরপূর্বক লিখে নিয়ে নেয়। এসব বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, নামমাত্র মূল্যে প্রতি মাসে ঝুট কাপড় নিয়ে যাওয়া হতো। থানা-পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। উল্টো মারধরের শিকার হতে হয়েছে। বিনা টাকায় ঝুট কাপড় দিতে হয়েছে এবং ভবিষ্যতে অভিযোগ করা হবে না—এ মর্মে লিখিত দিয়ে মোটা অঙ্কের চাঁদা পরিশোধের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করতে হয়েছে। ওই ব্যবসায়ীর ভাষ্যমতে, বাপ্পির নিয়ন্ত্রিত গার্মেন্টসগুলোতে মাসে ২ থেকে ৩ কোটি টাকার ঝুট কাপড়ের ব্যবসা হতো, যার বড় একটি অংশ বিভিন্ন জায়গায় ভাগ দিতে হতো।

অনুসন্ধানে জানা গেছে, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি একসময় এলাকায় ‘ঝুট বাপ্পি’ নামে পরিচিত ছিলেন। গার্মেন্টস শিল্পের ঝুট কাপড়ের ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমেই তার উত্থান ঘটে। তিনি সাবেক কাউন্সিলর হাজি রজ্জব আলীকে মাদক মামলাসহ বিভিন্নভাবে কোণঠাসা করে রাখেন। পরে ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনে রূপনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবিনকে নাটকীয়ভাবে পরাজিত করে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন বাপ্পি। ওই নির্বাচনের ফলাফল নিয়ে রবিন আদালতে মামলা করেন এবং ভোট কারচুপির অভিযোগ তোলেন।

এরপর আরও বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। তার বিরুদ্ধে পরিবহন, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসা, অটোরিকশা, জমি দখল, ফুটপাত ও অস্থায়ী বাজার থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ ছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *