শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের রায়পুরে তালিমুল কোরআন মাদ্রাসার আয়োজনে ছাত্র- ছাত্রীদের সবক গ্রহণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫ই জানুয়ারি দুপুরে রায়পুর শহরের গাজী মার্কেট সংলগ্ন জোনাকি টাওয়ারে অবস্থিত তালিমুল কোরআন মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের মাঝে সবক গ্রহণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহুল উম্মাহ রহমত নগরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আমিন কাসেমী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর রেজিষ্ট্রি মসজিদের খতীব মাওলানা আরিফ মিয়াজী।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ। রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবি এম জিলানী। রায়পুর জিনের মসজিদের খতীব মাওলানা আবু বকর।
এছাড়াও উপস্থিত ছিলেন তালিমুল কোরান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসুম জিহাদি। বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাংগালি। তালিমুল কোরান মাদ্রাসা হেফজ শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমাম হোসাইন।
অনুষ্ঠানটিতে ছাত্র ছাত্রীদের অবিভাবকগণ সাংবাদিকসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা সেসময় উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, তালিমুল কোরআন মাদ্রাসা গড়ে তোলা একটি প্রশংসনীয় ও ভালো উদ্যোগ এতে করে ছোট থেকে একজন মানুষ সঠিক এবং নির্ভুল ভাবে কোরআন পড়া শিখতে পারে।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও পুরস্কার বিতরণ করা হয় উত্তীর্ণ মেধাবী ছাত্রদের মাঝে।