শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয়।
রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় উপ-পরিচালক এনএসআই, শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মনীষা আহমেদ,
শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আব্দুল লতিফ মিয়া-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷