1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর আয়োজনে মিলাদ ও দোয়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 47 Time View

আপোষহীন নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির -এর আয়োজনে আজ ০২ জানুয়ারি ২০২৬ শুক্রবার জেলা কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজের পর কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উপস্থিতিতে। এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,বেগম খালেদা জিয়া কে মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা যেন এই কষ্ট কাটিয়ে উঠতে পারে সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেন এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা কামনা করে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জুম্মা নামাজের পরপরই কোরআন খতম করে সম্মিলিত দোয়া ও জেলা কালেক্টরেট মসজিদের খতিব এর মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন( সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন,ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মোঃ কামরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওস্থানীয় ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ