1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরে মিলাদ ও দোয়া মাহফিল

আশরাফুল আলম সরকার
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 44 Time View

সততা, আপোষহীনতা ও গণতান্ত্রিক আদর্শের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের শ্রীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) শান্তিরবাগ জামে মসজিদ প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর নির্দেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শান্তিরবাগ জামে মসজিদের সভাপতি টিপু সুলতান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তিরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. তোতা মিয়া।

টিপু সুলতান তার বক্তব্যে বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার আদর্শ, সততা ও গণতান্ত্রিক চেতনা আমাদের পথ প্রদর্শক। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর দেখানো সঠিক পথে এগিয়ে যেতে সকলকে অনুপ্রাণিত করি।”

তিনি আরো বলেন “আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, এই মিলাদ ও দোয়া মাহফিল বাচ্চু ভাইয়ের পক্ষে অনুষ্ঠিত হয়েছে। আমরা তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় গাজীপুর–৩ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার জন্য সকলে একযোগে কাজ করে যাচ্ছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

মিলাদ মাহফিল শেষে শান্তিরবাগ জামে মসজিদের খতিব ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ