শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় এক দশক পর ২ জনের যাবজ্জীবন পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। মাধবদীতে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার: সত্যের জয় আইনি বিজয়, গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হামিদ খানের মৃত্যুতে গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ঘুম থেকে উঠেই পেট ফাঁপা? জেনে নিন দূর করার উপায় জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়!
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

অবৈধ ইটভাটার নীরব আগ্রাসন: ময়মনসিংহ থেকে সারাদেশে পরিবেশ বিপর্যয়ের অশনিসংকেত

মামুনুর রশীদ মামুন– বিশেষ প্রতিবেদক,ময়মনসিংহঃ / ১৫৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বাংলাদেশ আজ এক গভীর অথচ নীরব পরিবেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে, নির্মাণের চাপে এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগে দেশের আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে হাজার হাজার ইটভাটা—যার একটি বড় অংশই অবৈধ। ময়মনসিংহ জেলা এই সংকটের একটি প্রকট উদাহরণ হলেও বাস্তবে একই চিত্র বিরাজ করছে সারাদেশজুড়ে।
অনুসন্ধানে উঠে এসেছে,ময়মনসিংহ সদর, ফুলবাড়ীয়া,তারাকান্দা,ফুলপুর,ত্রিশাল,ভালুকা,ফুলবাড়িয়া,মুক্তাগাছা,গফরগাও,গৌরীপুর,
ঈশ্বরগঞ্জ,নান্দাইলসহ বিভিন্ন উপজেলায় ইটভাটার বড় একটি অংশ—কৃষিজমিতে অবস্থিত
নদী,খাল ও জলাশয়ের কাছাকাছি জনবসতির পাশেই পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত! এই অবস্থা শুধু স্থানীয় নয়—ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ,সাভার, টাঙ্গাইল,কুমিল্লা,যশোর,খুলনা,রংপুর,রাজশাহী সহ দেশের প্রায় প্রতিটি জেলাতেই অবৈধ ইটভাটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আইন আছে,
আদালতের রায় আছে—কিন্তু বাস্তবায়ন কোথায়? বাংলাদেশে ইটভাটা নিয়ন্ত্রণে সুস্পষ্ট আইন ও আদালতের একাধিক নির্দেশনা বিদ্যমান। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ অনুযায়ী—আবাদযোগ্য কৃষিজমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা অবৈধ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে শাস্তির বিধান
এছাড়া—পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫
পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭
স্পষ্ট ভাবে পরিবেশ দূষণকারী যেকোনো শিল্পকারখানা নিষিদ্ধ করেছে। বাংলাদেশের হাইকোর্ট বিভাগ একাধিক রায়ে—নদী,কৃষিজমি ও বসতবাড়ির পাশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। পরিবেশ ছাড়পত্রবিহীন ভাটাকে অবৈধ ঘোষণা করেছেন–বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন–তবুও বাস্তব চিত্র বলছে—এই আইন ও রায় কার্যত মাঠপর্যায়ে প্রতিফলিত হচ্ছে না। অভিযান কেন ব্যর্থ হচ্ছে? দীর্ঘদিনের অনুসন্ধান ও পর্যবেক্ষণে দেখা গেছে—ভ্রাম্যমাণ আদালত ও অভিযান খণ্ডিত ও সাময়িক
জরিমানা বা আংশিক ভাঙচুরের পরপরই ভাটা পুনঃস্থাপিত হচ্ছে! দুর্গম এলাকায় ছড়িয়ে থাকা ভাটাগুলোতে নিয়মিত নজরদারি সম্ভব নয়
জরিমানাকে মালিকরা ব্যবসার খরচ হিসেবে নিচ্ছেন! ফলে অভিযানের নামে সরকারি অর্থ ব্যয় হলেও জনস্বার্থে টেকসই কোনো সুফল মিলছে না—বরং অবৈধ কার্যক্রম আরও সংগঠিত হচ্ছে। কৃষি,জনস্বাস্থ্য ও পরিবেশ—তিন দিকেই সর্বনাশ! কৃষিঃ উর্বর টপসয়েল কেটে নেওয়ায় জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে। জনস্বাস্থ্যঃ কালো ধোঁয়া ও বিষাক্ত কণায় হাঁপানি,শ্বাসকষ্ট,ফুসফুসের রোগ বাড়ছে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে! পরিবেশ ও জলবায়ুঃ অতিরিক্ত কার্বন নিঃসরণ
বন উজাড় করে কাঠ পোড়ানো নদীভাঙন ও জলাশয় ধ্বংস! পরিবেশবিদদের মতে,এই অবস্থা চলতে থাকলে দেশের পরিবেশগত ক্ষতি এক সময় অপরিবর্তনীয় পর্যায়ে পৌঁছাবে। সচেতন মহলের স্পষ্ট মত: প্রজ্ঞাপন ছাড়া বিকল্প নেই
পরিবেশ বিশেষজ্ঞ,আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিন্ন মত—“জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের একক অভিযানে এই সমস্যা সমাধান সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে কঠোর প্রজ্ঞাপন জারি করাই একমাত্র কার্যকর পথ।”
প্রজ্ঞাপন জারি হলে—একযোগে সব অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব হবে। বিদ্যুৎ,গ্যাস ও কাঁচামাল সরবরাহ বন্ধ করা যাবে। পুনঃস্থাপনে কঠোর ফৌজদারি ব্যবস্থা নিশ্চিত হবে।
সরকারি অর্থ অপচয় কমবে। –রাষ্ট্রের প্রতি সময়োপযোগী আহ্বানঃ দীর্ঘ অনুসন্ধান,আইনি বিশ্লেষণ ও মাঠপর্যায়ের বাস্তবতা একটাই কথা বলছে—অভিযান নয়,রাষ্ট্রীয় সিদ্ধান্তই এখন সময়ের দাবি। জনস্বার্থ,পরিবেশ সুরক্ষা ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে—
অবিলম্বে জাতীয় পর্যায়ে প্রজ্ঞাপন জারি–অবৈধ ইটভাটার স্থায়ী উচ্ছেদ। পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ সামগ্রীতে বিনিয়োগ। আজ যদি এই সিদ্ধান্ত না আসে,তবে ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে আজকের এই নীরব অবহেলার ভয়াবহ মূল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *