1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে মহেশখালীতে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ রূপসায় মশা নিধনে নেই কোন তোড়জোড়; ডেঙ্গু আতঙ্ক চরমে খুলনা শিরোমণিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও মিছিল বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের সিটের নিচে স্কচটেপে মোড়ানো ৮০ স্বর্ণের বার উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন হুইপ জি কে গউছ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ

রূপসায় খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা ব্যাপী বিএনপি’র কুরআন খতম অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, December 30, 2025,
  • 57 Time View

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, দেশমাতা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের প্রথম এ মহিলা মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশ ও দেশের বাইরে গভীর শোকের ছায়া নেমে পড়ে। শোকে কাতর কোটি কোটি বিএনপি নেতা- কর্মীর পাশাপাশি এদেশের জনগণ। প্রিয় নেত্রীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আজিজুল বারী হেলালও খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এবং খুলনা -৬ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাপ্পির পক্ষ থেকে রূপসা উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় উপজেলা ব্যাপী প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে মসজিদে মসজিদে কোরআন খতম করা হয়। এ প্রসঙ্গে রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান বলেন, বিএনপির চেয়ারপার্সন, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর এই মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। আমরা আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে নানা কর্মসূচির গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ৩০ ডিসেম্বর উপজেলা ব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় সহ দলীয় কার্যালয়ে কুরআন খতমের আয়োজন করা হয়। এ বিষয়ে আমাদেরকে নির্দেশ দেন রূপসার দুই কৃতি সন্তান জননেতা আজিজুল বারী হেলাল ও মনিরুল হাসান বাপ্পি। পাশাপাশি আমি সকল শ্রেণী ও পেশার মানুষের কাছে আমাদের প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ